শঙ্কায় ভোটার ও প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১৭টি ইউনিয়নে ভোট আজ। গতকাল দুপুর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় বিভিন্ন কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো হয়। ছবিটি উপজেলা প​ি​রষদ প্রাঙ্গণ থেকে তোলা  l প্রথম আলো
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১৭টি ইউনিয়নে ভোট আজ। গতকাল দুপুর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় বিভিন্ন কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো হয়। ছবিটি উপজেলা প​ি​রষদ প্রাঙ্গণ থেকে তোলা l প্রথম আলো

প্রশাসনের আশ্বাসের পরও চট্টগ্রামের সাতকানিয়ায় অবাধ ও সুষ্ঠু ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগ, বিএনপি ও আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থীদের মধ্যে শঙ্কা রয়ে গেছে। উৎকণ্ঠা রয়েছে ভোটারদের মধ্যেও।
নির্বাচন কার্যালয় ও পুলিশ সূত্র জানায়, উপজেলার ১৭ ইউনিয়নের মধ্যে ১৫৪টি ভোটকেন্দ্রই কমবেশি ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ৭৩টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ (অধিক ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব ভোটকেন্দ্রের নিরাপত্তা বাড়ানো হয়েছে।
উপজেলার খাগরিয়া ইউনিয়নের ভোটার সাইদা আকতার বলেন, ‘ভোটের আগেই হামলা-ভাঙচুর হয়েছে। ভোটের দিনের পরিস্থিতি কী হবে তা নিয়ে আমরা উদ্বিগ্ন।’ কাঞ্চনা ইউনিয়নের এন এ চৌধুরী উচ্চবিদ্যালয় কেন্দ্রের ভোটার আনিসুর রহমান বলেন, গত দুদিনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় নিরাপত্তা নিয়ে মানুষ কিছুটা ভরসা পাচ্ছে।
এওচিয়া ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম বলেন, স্বতন্ত্র প্রার্থীর লোকজন এলাকায় সন্ত্রাসী ও অবৈধ অস্ত্রধারীদের দিয়ে মহড়া দিচ্ছে। তাতে সাধারণ ভোটাররা শঙ্কিত হয়ে পড়ছেন।
আমিলাইষ ইউনিয়নে বিএনপির প্রার্থী আইনজীবী মোহাম্মদ বেলাল বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আশায় প্রার্থী হয়েছি। এক প্রার্থী যেভাবে ভোট কেড়ে নেওয়ার ঘোষণা দিচ্ছেন, তাতে মনে হয় আদৌ সুষ্ঠু ভোট হবে কি না।’
বাজালিয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী নুরুল আমিন সিকদার বলেন, বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে এলাকায় ভীতিকর পরিবেশ তৈরি করা হয়েছে। তাতে সাধারণ ভোটাররা শঙ্কিত।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ উল্যাহ বলেন, ষষ্ঠ ধাপের এ নির্বাচন সাতকানিয়ায় অবশ্যই অবাধ ও সুষ্ঠু হবে। ভোটাররা যাতে নির্ভয়ে ও নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে ব্যবস্থা করা হয়েছে।