শনিবার ঢাকায় 'শান্তি সমাবেশ' করবে জাপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে আগামীকাল শনিবার রাজধানীতে ‘শান্তি সমাবেশ’ করবে জাতীয় পার্টি (জাপা)। ওই দিন বেলা তিনটায় কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় এই সমাবেশ হবে।
গতকাল বৃহস্পতিবার জাপার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। দেশবাসীকে সচেতন করার উদ্দেশ্যে জাপা এ সমাবেশ করবে। এতে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ উপস্থিত থাকবেন।
বিজ্ঞপ্তিতে এরশাদ চলমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, চলমান সহিংস ও সংঘাতের রাজনীতির কারণে গোটা জাতি আতঙ্কিত ও উৎকণ্ঠিত। একটি স্বাধীন-সার্বভৌম দেশে রাজনীতির নামে এ ধরনের বর্বরতা ও নৃশংসতা চলতে পারে না। অবিলম্বে এই অসহনীয় পরিস্থিতির অবসান ঘটিয়ে দেশে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে হবে।