বিএনপি-জোটের বিক্ষোভ শনিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে আগামী শনিবার সারা দেশে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে জোটের পক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই কর্মসূচি ঘোষণা করেন।

বিজ্ঞপ্তির সঙ্গে একটি লিফলেটও দেওয়া হয়। এতে বলা হয়, বিদ্যুৎ, গ্যাস ও সিএনজির দাম বাড়ানোর ফলে অনিবার্যভাবেই মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়বে। গ্যাস-বিদ্যুৎ-সিএনজির ‘অযৌক্তিক’ মূল্যবৃদ্ধির প্রতিবাদে সবাইকে সোচ্চার হওয়ারও আহ্বান জানানো হয় তাতে।

গত বছরের ডিসেম্বরে বিএনপি হুমকি দিয়ে রেখেছিল, গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো হলে লাগাতার কর্মসূচি দেওয়া হবে। সরকার ১ সেপ্টেম্বর থেকে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে গত ৩০ আগস্ট জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানে বিক্ষোভ কর্মসূচি দেওয়ার বিষয়টি প্রাধান্য পেয়েছিল। এরপর আজ এ কর্মসূচির ঘোষণা এল।