শনিবার ২০-দলীয় জোটের সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী শনিবার ২০-দলীয় জোটের মহাসচিবদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা ১১টায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।


বিএনপির সূত্র জানিয়েছে, সংবাদ সম্মেলনে দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি, রোহিঙ্গা সংকটের সমাধানে সরকারের ব্যর্থতা, নির্বাচন কমিশনের চলমান সংলাপ, দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিএনপির নেতাদের সম্পদ নিয়ে জাতীয় সংসদে মিথ্যা বক্তব্য দেওয়াসহ সাম্প্রতিক রাজনীতি নিয়ে জোটের বক্তব্য তুলে ধরা হবে।