প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের শ্রীনগর ও সিরাজদিখান উপজেলার ২৮ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানরা গতকাল বুধবার শপথ নিয়েছেন। বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসনের সভাকক্ষে জেলা প্রশাসক মো. সাইফুল হাসান তাঁদের শপথ পড়ান। অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবু সালেহ মো. মহিউদ্দিন খাঁ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম শওকত আলম মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ হারুন অর রশীদ, সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য দেন।