প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা সদর উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচিত চেয়ারম্যানরা গতকাল সোমবার শপথ নিয়েছেন। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গতকাল শপথ গ্রহণ হয়েছে। জেলা প্রশাসক আবদুস সামাদ তাঁদের শপথ পড়ান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শামসুল আজম, ইউএনও আশরাফুল মোমেন খান, জেলা নির্বাচন কর্মকর্তা শাহীনুর ইসলাম প্রামাণিক প্রমুখ। শপথ নেওয়া চেয়ারম্যানরা হলেন মোল্লারচর ইউপির আবদুল হাই মণ্ডল, মালি বাড়ির আল আজম শাহ, কামারজানির আবদুস সালাম, খোলাহাটি ইউপির শেখ সামাদ আজাদ, লক্ষ্মীপুরের মোস্তাফিজুর রহমান, ঘাগোয়ার আমিনুজ্জামান ও গিদারি ইউপির হারুন-অর-রশিদ।