শপথ গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার পাঁচটি ইউপির নবনির্বাচিত সংরক্ষিত ও সাধারণ আসনের সদস্যদের শপথ গ্রহণ হয়েছে। গতকাল রোববার উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২৮ মে পঞ্চম দফায় উপজেলার পাঁচটি ইউপিতে ভোট হয়। বেলা সাড়ে তিনটার দিকে নবনির্বাচিত সংরক্ষিত আসনের নারী ও সাধারণ আসনের পুরুষ ইউপি সদস্যদের শপথবাক্য পড়ানো হয়। ইউএনও জিলুফা সুলতানা তাঁদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আনিছুর রহমান, ভাইস চেয়ারম্যান মাহামুদা বেগম ও আতাউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম প্রমুখ উপস্থিত ছিলেন।