শপথ গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর রানীনগরের আটটি ইউনিয়নের মধ্যে সাতটি ইউনিয়নের নবনির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার রানীনগর উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়ম সভাকক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথবাক্য পাঠ করান ইউএনও সোনিয়া বিনতে তাবিব। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আল ফারুখ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া ইসলাম, রানীনগর থানার ওসি আবদুল লতিফ খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, নবনির্বাচিত কালীগ্রাম ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, পারইল ইউপি চেয়ারম্যান মজিবর রহমান প্রমুখ।