প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা জেলার নয়টি উপজেলার ৬৬টি ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানরা শপথ নিয়েছেন। গতকাল বুধবার বেলা ১২টার দিকে তাঁরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে শপথবাক্য পাঠ করেন। তাঁদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক নাজমুল আহসান। চলতি বছরের ২২ মার্চ খুলনার নয়টি উপজেলার ৬৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে জেলার মোট ৬৮টি ইউনিয়নের মধ্যে মেয়াদপূর্ণ না হওয়ায় রূপসা উপজেলার ঘাটভোগ ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়নি। অপরদিকে দিঘলিয়া উপজেলার যুগীপোল ইউনিয়নের দুটি কেন্দ্রের ফলাফল স্থগিত থাকায় এ ইউনিয়নের চেয়ারম্যান শপথ নিতে পারেননি। সাধারণ ও সংরক্ষিত আসনের নির্বাচিত ইউপি সদস্যদের আজ বৃহস্পতিবার নিজ নিজ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে শপথ পাঠ করানো হবে।