শপথ গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের শ্রীবরদী উপজেলার ছয় ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা শপথ গ্রহণ করেছেন। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার শহীদ শাহ্ মুতাসিম বিল্লাহ খুররম বীর বিক্রম মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবা শারমিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথবাক্য পাঠ করান শেরপুরের জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এনামুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।