শপথ নিলেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে গতকাল বুধবার শপথ নিয়েছেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি রবিউল ইসলাম।
সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রবিউলকে শপথ পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সংরক্ষিত নারী আসনের সাংসদ লাইলা আরজুমান বানু, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দীন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান প্রমুখ।
গত ২৮ ডিসেম্বর সারা দেশে জেলা পরিষদ নির্বাচন হয়। তবে কুষ্টিয়া জেলা পরিষদে মনোনয়ন-জটিলতায় নির্বাচন স্থগিত ছিল। চেয়ারম্যান পদে সম্প্রতি রবিউল ইসলামকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।