শপথ নিলেন পটিয়া ও আনোয়ারার ২৮ ইউপি চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া উপজেলার ১৯টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ও চট্টগ্রামের আনোয়ারার নয়টি ইউপির নবনির্বাচিত চেয়ারম্যানরা গতকাল শনিবার শপথ গ্রহণ করেছেন।
চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের শপথবাক্য পাঠ করান চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
গতকাল পটিয়ার চরলক্ষ্যা ইউপির চেয়ারম্যান মোহাম্মদ আলী, জুলধার রফিক আহমদ, বড় উঠানের দিদারুল আলম, শিকলবাহার জাহাঙ্গীর আলম, কোলাগাঁওয়ের আহমদ নূর, হাবিলাসদ্বীপের শফিকুল ইসলাম, কুসুমপুরার মোহাম্মদ ইব্রাহিম, জিরির আবুল কালাম সওদাগর, আশিয়ার মোহাম্মদ হাসেম, কাশিয়াইশের আবুল কাসেম, বড়লিয়ার শাহীনুল ইসলাম, ধলঘাটের রণবীর ঘোষ, কেলিশহরের সরোজ কান্তি সেন, হাইদগাঁওয়ের মোহাম্মদ ইউনুচ মিয়া, দক্ষিণ ভূর্ষির মোহাম্মদ সেলিম, ভাটিখাইনের মোহাম্মদ বখতিয়ার, ছনহরার মোহাম্মদ আবদুর রশিদ, শোভনদন্ডির এহছানুল হক ও খরনার মাহবুবুর রহমান শপথ গ্রহণ করেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনুপম সাহা ও পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাসেম।
এর আগে আনোয়ারার নয় ইউপির চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেন। তাঁরা হলেন বৈরাগের মোহাম্মাদ সোলায়মান, বারশতের এম এ কাইয়ুম শাহ, বটতলীর এম এ মান্নান চৌধুরী, বরুমচড়ার শাহাদাত হোসেন চৌধুরী, বারখাইনের হাসনাইন জলিল চৌধুরী, সদরের অসিম কুমার দেব, চাতরীর মো. ইয়াছিন, পরৈকোড়ার মামুনুর রশীদ চৌধুরী, হাইলধরের মোহাম্মাদ নাজিমউদ্দীন।
আনোয়ারার ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী ও ইউএনও মোহাম্মাদ সাইফুল ইসলাম।