শফিক রেহমানের স্বাস্থ্য নিয়ে বিএনপির উদ্বেগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিক শফিক রেহমানের স্বাস্থ্যের ‘অবনতিতে’ উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল শনিবার এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেন। বিবৃতিতে শফিক রেহমানকে উন্নত চিকিৎসার জন্য কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করতে সরকারের প্রতি দাবি জানানো হয়। মির্জা ফখরুল বলেন, চিকিৎসার অভাবে শফিক রেহমানের অপ্রত্যাশিত কিছু ঘটলে সরকারকেই এর দায় নিতে হবে।
প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে করা একটি মামলায় শফিক রেহমানকে গত ১৬ এপ্রিল গ্রেপ্তার করা হয়। ওই মামলায় তাঁকে দুই দফা রিমান্ডেও নেওয়া হয়।