শমসের মবিন চৌধুরী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাঁকে তার বনানীর বাসা থেকে আটক করা হয়। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার প্রথম আলোকে এ কথা জানান।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (দক্ষিণ) কৃষ্ণপদ রায় প্রথম আলোকে বলেন, ‘শমসের মবিন চৌধুরীকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।’