শমসের মবিনকে ছবি বিশ্বাসের মামলায় গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শমসের মবিন চৌধুরী
শমসের মবিন চৌধুরী

বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে সাংসদ ছবি বিশ্বাসের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 
আজ শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (তথ্য ও জনসংযোগ) মাসুদুর রহমান জানান, গত ২৪ ডিসেম্বর শাহবাগ থানায় মামলাটি করা হয়।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা গেছে, আজ বিকেলে শমসের মবিনকে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে তোলা হতে পারে।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মহাখালীর ডিওএইচএসের বাসা থেকে তাঁকে আটক করেছে ডিবি। পরে তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।