শয়তানের আত্মা নিয়ে সরকার দেশ চালাচ্ছে: রিজভী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘শয়তানের আত্মা নিয়ে অবৈধ সরকার দেশ চালাচ্ছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের অচলাবস্থা কাটাতে প্রধানমন্ত্রী কোনো উদ্যোগ নিতে নারাজ। কারণ, তিনি ক্ষমতার ‘ম্যাজিক কার্পেটে’ উড়ে বেড়াচ্ছেন। সেখান থেকে নিচে নামতে পারছেন না।
গতকাল রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে রিজভী এসব কথা বলেন।
রিজভী যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ বিএনপির ৬৩ নেতা-কর্মীকে আটকের নিন্দা এবং তাঁদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।