শরীয়তপুরে আ. লীগের দুই মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুর সদর ও ডামুড্যা পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত দুই মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এই দুই প্রার্থী হলেন সদর পৌরসভার রফিকুল ইসলাম কোতোয়াল ও ডামুড্যা পৌরসভার হুমায়ূন কবির। আজ রোববার বিকেলে তাঁদের মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেওয়া হয়।
সদর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেন, রফিকুল ইসলাম জনতা ব্যাংকের ঢাকার কারওয়ান বাজার শাখায় ঋণখেলাপি। গতকাল শনিবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি চিঠি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসে। এ কারণে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
ডামুড্যা পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান বলেন, হুমায়ূন কবির হলফনামায় শিক্ষাগত যোগ্যতার সনদ জমা দিতে পারেননি। তাই তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।