শালিখা উপজেলা বিএনপির পাল্টা আহ্বায়ক কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শালিখা উপজেলা বিএনপির পাল্টা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার আড়পাড়া প্রেসক্লাবে সভা করে এই ঘোষণা দেওয়া হয়। এর আগে গত ডিসেম্বরের শেষ সপ্তাহে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
গতকাল বিকেলে আড়পাড়া প্রেসক্লাব ভবনে কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোকাদ্দেস আলী। এতে সভাপতিত্ব করেন শালিখা উপজেলা চেয়ারম্যান মোজাফফর হোসেন।
সৈয়দ মোকাদ্দেস আলী জানান, ৩০৯ সদস্যের শালিখা উপজেলা বিএনপির কমিটিতে উপজেলা চেয়ারম্যান মোজাফফর হোসেনকে আহ্বায়ক করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ৩৭ জনকে। এর মধ্যে প্রথম যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মুন্সি মনিরুজ্জামানকে।
গত ডিসেম্বরের শেষ সপ্তাহে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ আলী করিমের পক্ষ সাইফুল ইসলামকে আহ্বায়ক ও মুন্সি আনিসুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করে একটি কমিটি ঘোষণা করে। এর আগে মাগুরা সদর, শ্রীপুর, পৌর ও দক্ষিণ মাগুরার চারটি ইউনিটের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।