শালিখা জাসদের নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আতিয়ার রহমান জোয়াদ্দারকে সভাপতি ও আশরাফ আলীকে সাধারণ সম্পাদক করে মাগুরার শালিখা উপজেলা জাসদের ৪১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে সম্মেলন শেষে এ কমিটি গঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাংসদ শিরীন আখতার। বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদ আলম, জেলা জাসদের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, জেলা সদস্য দেলোয়ার হোসেন, শালিখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী ইসরাইল হোসেন প্রমুখ।