শাস্তির আওতায় আনতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াই দেশের জঙ্গি ও সন্ত্রাসীদের মদদদাতা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, শুধু ইসলামের নামধারী জঙ্গিদের প্রতিহত করলেই চলবে না। তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাদেরও শাস্তির আওতায় আনতে হবে। গতকাল শুক্রবার রাজধানীর উত্তরায় একটি কমিউনিটি সেন্টারে ‘জঙ্গি-সন্ত্রাসীদের অপতৎপরতা রোধে সচেতনতায় আলেম সমাজের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় হাছান মাহমুদ এসব কথা বলেন। বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন

করা হয়।