শাহজাদপুর থানার ওসি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনের আদেশে সিরাজগঞ্জের শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হককে প্রত্যাহার করা হয়েছে। গতকাল সোমবার রাতে নির্বাচন কমিশন থেকে তাঁর প্রত্যাহারের আদেশ থানায় আসে। ওই আদেশ পাওয়ার পরই আজ মঙ্গলবার তিনি থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলামকে দায়িত্ব বুঝিয়ে দেন। 

সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. মিরাজ উদ্দীন আহমেদ বলেন, নির্বাচন কমিশনের আদেশে ওসি রেজাউল হককে প্রত্যাহার করা হয়েছে। থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলামের কাছে আজ সকালে রেজাউল হক দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। দায়িত্ব হস্তান্তর শেষে তাঁকে পুলিশ লাইনে আনা হয়েছে।