শাহবাগে গণজাগরণের তিনটি অংশের অবস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডাদেশ পাওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির দাবিতে আলাদাভাবে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করছে গণজাগরণ মঞ্চের তিনটি অংশ। আজ শুক্রবার বিকেল থেকে রাজধানীর শাহবাগের প্রজন্ম চত্বরে এ কর্মসূচি শুরু হয়।

তিনটি অংশের একটির নেতৃত্ব দিচ্ছেন ইমরান এইচ সরকার। দ্বিতীয় অংশটির নেতৃত্বে আছেন বাপ্পাদিত্য বসু। অপরটির নেতৃত্ব দিচ্ছেন কামাল পাশা চৌধুরী।

অবস্থান কর্মসূচিতে সাঈদীর ফাঁসির দাবিতে স্লোগান দিচ্ছেন ও গণসংগীত গাইছেন উপস্থিত ব্যক্তিরা।

ইমরান এইচ সরকারের নেতৃত্বাধীন অংশে অবস্থান করছেন কয়েক শ মানুষ। এতে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ (সিপিবি) কয়েকটি বাম সংগঠনের নেতা-কর্মীরা অংশ নিয়েছেন।

কামাল পাশা চৌধুরীর অংশে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেওয়া হচ্ছে। তবে সেখানে সাঈদীর ফাঁসি নিয়ে কোনো বক্তব্য বা স্লোগান দেওয়া হচ্ছে না।

এদিকে বাপ্পাদিত্য বসুর অংশে মুষ্টিমেয় কয়েকজন উপস্থিত রয়েছেন।