শাহরাস্তি পৌর নির্বাচন ১৫ ফেব্রুয়ারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের শাহরাস্তি পৌরসভায় আগামী ১৫ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার ওই নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ওই দিনই নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ এ তথ্য জানান।
শাহরাস্তি পৌরসভা নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২০ জানুয়ারি। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২১ জানুয়ারি ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৯ জানুয়ারি।
শাহরাস্তি উপজেলা নির্বাচন কর্মকর্তা নিশাত পারভীন বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, সীমানা জটিলতার কারণে প্রথম দফায় শাহরাস্তি পৌরসভার নির্বাচন স্থগিত ছিল। তিনি আরও বলেন, পৌরসভার ১২টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২৬ হাজার ৩১।