শিক্ষক লাঞ্ছনায় জড়িতদের শাস্তি চায় জাপা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় পার্টি (জাপা)। আজ সোমবার এক বিবৃতিতে দলটির চেয়ারম্যান এইচএম এরশাদ ও মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এই আহ্বান জানান।
শিক্ষক লাঞ্ছনার ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়ে জাপার শীর্ষ দুই নেতা বলেন, শিক্ষকদের ওপর জঘন্য হামলা চালিয়ে শিক্ষাঙ্গনকেই কলঙ্কিত করা হয়েছে। এই ন্যক্কারজনক ঘটনার উপযুক্ত বিচার না হলে এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে। তাই অবিলম্বে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।