শিক্ষক সমিতিতে নীল দলের নিরঙ্কুশ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত সংগঠন নীল দল ১৫টি পদের মধ্যে ১৪টিতেই জয় পেয়েছে। এতে কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক স্বদেশ চন্দ্র সামন্ত সভাপতি ও উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক জেহাদ পারভেজ সাধারণ সম্পাদক হয়েছেন।
গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে নির্বাচনে ১৫৪ জন ভোট দেন। রাত সাড়ে আটটার দিকে নির্বাচন কমিশনার মাসুদুর রহমান ভোটের ফল ঘোষণা করেন।
সমিতির অন্য পদে জয়ীরা হলেন সহসভাপতি পূর্ণেন্দু বিশ্বাস, কোষাধ্যক্ষ গোপাল সাহা, যুগ্ম সম্পাদক মাহবুব মোর্শেদ খান, সাংগঠনিক সম্পাদক রোমান আকন, দপ্তর সম্পাদক নাসরিন সুলতানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিল্টন তালুকদার, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক সুজন কান্তি, শিক্ষা সম্পাদক শফিউল আলম এবং সদস্য রুবেল মাহমুদ, শাহীন হোসেন, জাহাঙ্গীর আলম ও ফকরুজ্জামান।