শিল্পপতি হাসেমের বিএনপি থেকে পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারটেক্স গ্রুপের চেয়ারম্যান ও নোয়াখালী-২ আসনের সাবেক সাংসদ এম এ হাসেম বিএনপি থেকে পদত্যাগ করেছেন। তিনি আর রাজনীতি করবেন না বলে জানিয়েছেন।
গতকাল সোমবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে পাঠানো এক চিঠিতে এম এ হাসেম দল থেকে পদত্যাগের ঘোষণা িদয়ে এ সিদ্ধান্ত জানান। পদত্যাগপত্রে এম এ হাসেম বলেন, ‘সিদ্ধান্ত নিয়েছি আমি আর কোনো রাজনীতি করব না এবং কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সহিত নিজেকে সম্পৃক্ত রাখব না।’ তিনি উল্লেখ করেন, রাজনীতির কারণে তাঁর সারা জীবনের সামাজিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে।
২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হওয়ার কথা উল্লেখ করে এম এ হাসেম পদত্যাগপত্রে বলেন, ‘আমি বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করলাম। এত দিন আপনাদের সাহচর্যের কথা শ্রদ্ধাভরে স্মরণ রাখব।’