শিশু নির্যাতনের প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে গতকাল মঙ্গলবার নোয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ করেছে জাতীয় পার্টি (জাপা)।
গতকাল বেলা সাড়ে ১২টার দিকে জাতীয় পার্টির শতাধিক নেতা-কর্মী টাউন হল মোড়ে জড়ো হন। পরে তাঁরা সেখানে মানববন্ধনের পাশাপাশি সমাবেশ করেন।
প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম। বক্তব্য দেন জেলা কমিটির আহ্বায়ক আলী আকবর, সদস্যসচিব অহিদউদ্দিন, সদস্য রফিক উল্লা, আমির হোসেন।
সমাবেশে জাতীয় পার্টির নেতারা সম্প্রতি দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন।