শুক্রবার বিএনপির প্রতিনিধিদল ব্রাহ্মণবাড়িয়া যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির একটি প্রতিনিধিদল আগামী শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘর ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শনে যাবে। দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহম্মদ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
জানা গেছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও মন্দির ভাঙচুরের প্রকৃত ঘটনা জানতে আজ বুধবার দলের মহাসচিবকে প্রতিনিধিদল পাঠানোর নির্দেশনা দেন। প্রতিনিধিদলটি ঘটনাস্থল ঘুরে এসে বিস্তারিত গণমাধ্যমকে অবহিত করবে।
বিএনপির সূত্র জানায়, প্রতিনিধিদলে থাকছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক গৌতম চক্রবর্তী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সঞ্জীব চৌধুরী, কেন্দ্রীয় নেতা রুমিন ফারহানা, ফাহিমা মুন্নী, সুশীল বড়ুয়া, অমলেন্দু দাস, জয়ন্ত কুণ্ডু প্রমুখ।
এ বিষয়ে জানতে চাইলে গৌতম চক্রবর্তী বিএনপির প্রতিনিধিদল ব্রাহ্মণবাড়িয়ায় যাওয়ার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘আজ বৃহস্পতিবার আমরা বসব। এর পর সেখানে গিয়ে আমরা আক্রান্ত ব্যক্তি, তাঁদের প্রতিবেশী এবং স্থানীয় প্রশাসনের সঙ্গেও কথা বলব।’