শুক্রবার লন্ডন যাচ্ছেন সৈয়দ আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আগামী শুক্রবার লন্ডনে যাচ্ছেন।

সৈয়দ আশরাফের সহকারী একান্ত সচিব এম সাজ্জাদ হোসেন গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘স্যারের পরিবার লন্ডন থাকে। তাঁর স্ত্রী অসুস্থ। এ জন্য তিনি লন্ডন যাচ্ছেন। ছুটি অনুমোদনের সরকারি আদেশের জন্য প্রধানমন্ত্রীর বরাবর আবেদন জমা দিয়েছেন। সেটা পেলেই তিনি লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন।’