শুক্রবার ২০ দলের দোয়া মাহফিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০-দলীয় জোট ‘চলমান আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে’ এবং ‘সরকারি এজেন্টদের ছোড়া পেট্রলবোমায় নিহত’ ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় শুক্রবার বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে।

আজ বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির কথা জানান।
বিবৃতিতে বলা হয়, ‘চলমান আন্দোলনে ২০-দলীয় জোটের যে সব নেতা-কর্মী পুলিশ, র‌্যাব ও যৌথ বাহিনীর হাতে নিহত হয়েছেন, গোয়েন্দা পুলিশ ও যৌথ বাহিনীর ক্রসফায়ারে নিহত হয়েছেন এবং নাশকতার উদ্দেশ্যে সরকারি এজেন্টদের পেট্রলবোমায় যে সব সাধারণ মানুষ নিহত হয়েছেন, তাঁদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় ২০-দলীয় জোটের উদ্যোগে শুক্রবার জুমার নামাজ শেষে সারা দেশে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।’
এতে বিএনপি ও জোটের নেতা-কর্মীদের ঢাকাসহ সারা দেশে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিলের কর্মসূচি পালনের অনুরোধ জানানো হয়।