শুভ্রা মুখার্জির শেষকৃত্যে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল বুধবার সকালে দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন।
ইহসানুল করিম ব​লেন, ‘শেষকৃত্য অনুষ্ঠান শেষে আগামীকাল বিকেলেই ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, আজ ভারতের স্থানীয় সময় সকাল ১০টা ৫১ মিনিটে শুভ্রা মুখার্জি শেষ নিশ্বাস ত্যাগ করেন। গুরুতর অসুস্থ হওয়ার পর গত শুক্রবার রাষ্ট্রপতির স্ত্রীকে নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।
শুভ্রা মুখার্জির পৈতৃক বাড়ি বাংলাদেশে। ২০১৩ সালে প্রণব মুখার্জির বাংলাদেশ সফরকালে তিনি স্বামীর সঙ্গে নড়াইলে তাঁর পৈতৃক বাড়িতে গিয়েছিলেন।
শুভ্রা মুখার্জির মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।