শেখ হাসিনা আসায় দেশ গণতন্ত্র ফিরে পেয়েছে: গওহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী । ফাইল ছবি
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী । ফাইল ছবি

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, শেখ হাসিনা যদি এক-এগারোতে দেশে না আসতেন, তাহলে দেশ গণতন্ত্র ফিরে পেত না। জীবনের ঝুঁকি নিয়ে তিনি সে সময় দেশে ফিরে এসেছিলেন বলেই দেশ গণতন্ত্র ফিরে পেয়েছে।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে শেখ হাসিনার ৬৮তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন গওহর রিজভী। বঙ্গবন্ধু কবিতা পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে।
গওহর রিজভী বলেন, দেশ স্বাধীন করার আগে বঙ্গবন্ধু বাঙালিকে জাতি হিসেবে গড়ে তুলেছিলেন। পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা মুছে দিতে চেয়েছিল একটি পক্ষ। সেই মুহূর্তে শেখ হাসিনা দেশে এসে মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে এনেছিলেন।
আবুল বাসার সেরনিয়াবাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, কবি নূরুল হুদা প্রমুখ।