শেখ হাসিনা ও ওবায়দুলকে এরশাদের অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত এবং ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাঁদের অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

এক অভিনন্দন বার্তায় এরশাদ বলেন, শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের নেতৃত্বে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগ আরও শক্তিশালী ও গতিশীল হবে। তাঁরা দুজন দেশে গণতান্ত্রিক ধারা বিকাশে অনন্য ভূমিকা পালন করবেন। তিনি আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেন।