প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ হাসিনা সচেতনভাবে গণতন্ত্রকে হত্যা করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সোমবার প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
আওয়ামী লীগ সরকারের সময়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী, নির্দলীয় সরকারব্যবস্থা বাতিল, সম্প্রচার নীতিমালা প্রণয়ন এবং সংসদের কাছে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার মতো সিদ্ধান্তকে ‘গণতন্ত্র হত্যার নীলনকশা’ বলে দাবি করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
‘জাতীয় সম্প্রচার নীতিমালা, বিচারপতি অভিশংসন ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে ২০-দলীয় জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)। দলটির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ এতে সভাপতিত্ব করেন।