শেখ হাসিনা জাতিকে কলঙ্কমুক্ত করেছেন: তোফায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ভোলা গাজিপুর রোডে নিজ বাস ভবনে  দলীয় কর্মী সমাবেশে বক্তব্য দেন। ছবি: প্রথম আলো
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ভোলা গাজিপুর রোডে নিজ বাস ভবনে দলীয় কর্মী সমাবেশে বক্তব্য দেন। ছবি: প্রথম আলো

ভোলা-১ (ভোলা সদর) আসনের সাংসদ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া নিজামী-মুজাহিদের গাড়িতে জাতীয় পতাকা দিয়ে জাতিকে কলঙ্কিত করেছিলেন। যুদ্ধাপরাধীদের বিচার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিকে কলঙ্কমুক্ত করেছেন। তাই প্রধানমন্ত্রী আজ দেশবাসীর হৃদয়ে শ্রদ্ধার আসনে উঠে এসেছেন ।
আজ শুক্রবার সকালে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ভোলা গাজিপুর রোডে নিজ বাসভবনের নিচে এক কর্মী-সমাবেশে এসব কথা বলেন।
ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান মো. ইউনুস, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহামুদ, ডেপুটি কমান্ডার সফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সম্পাদক এনামুল হক আরজু প্রমুখ।

কর্মী সমাবেশে মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। ভোলা হবে বিশেষ অর্থনৈতিক অঞ্চল। বিশেষ করে গ্রামীণ অর্থনীতি এখন খুবই সমৃদ্ধ। মন্ত্রী বলেন, এখানে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে। জেলার চাহিদা মিটিয়ে খাদ্যশস্য এখন অন্যত্র যাচ্ছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, পদ্মা সেতুর কাজ শেষ হলে ভোলা-বরিশাল সেতু নির্মাণ করা হবে। ভোলা থেকে সড়ক পথে অল্প সময়ের মধ্যে ঢাকায় যাওয়া যাবে। ভোলায় একটি বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হবে। ভোলায় নদী ভাঙন রোধে সাড়ে ৩ শ কোটি টাকার বেশি বরাদ্দ হয়েছে। আপাতত ১৩ কোটি টাকার টেন্ডার হয়েছে।

সকালে বাণিজ্যমন্ত্রী হেলিকপ্টারে করে এক দিনের সংক্ষিপ্ত সফরে ভোলায় আসেন। বিকেলে আবার চলে যান।