শেখ হাসিনা দেখিয়েছেন কীভাবে উন্নয়ন হয়: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ নাসিম। ফাইল ছবি
মোহাম্মদ নাসিম। ফাইল ছবি

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মাদ নাসিম বলেছেন, গত ১০ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গি দমনসহ উন্নয়ন কীভাবে করতে হয় তা দেখিয়ে দিয়েছেন। আগামী নির্বাচনে শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে। শেখ হাসিনার বিজয় মানে বাঙালির বিজয়। আর খালেদা জিয়ার বিজয় মানে হাওয়া ভবনের বিজয় আর জঙ্গিদের উন্নয়ন। দেশের কল্যাণের কথা চিন্তা করলে নৌকা মার্কাই উন্নয়নের প্রতীক।

মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলারে সীমান্ত বাজার এলাকায় ৩২ কোটি টাকা ব্যয়ে নির্মিত শহীদ এম মনসুর আলী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএসটি) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নাসিম এসব কথা বলেন।

মোহাম্মাদ নাসিম বলেন, ‘১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে এবং আমার পিতাসহ জাতীয় চার নেতাকে হত্যা করে খুনি মোশতাক ও তার দোসরা দেশের অগ্রযাত্রাকে পেছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। আমাকে কারাগারে বন্দী করে রাখা হয়েছিল। সে সময় থেকেই আমি স্বপ্ন দেখতাম কাজীপুরসহ সিরাজগঞ্জ জেলার উন্নয়ন কীভাবে করব। আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতি করে বলেই জনগণ আওয়ামী লীগের সঙ্গে রয়েছে। মনসুর আলী যেমন বঙ্গবন্ধুর জন্য জীবন দিয়েছেন, তেমনি প্রয়োজন হলে শেখ হাসিনার জন্য আমরা জীবন দেব।’

স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেছেন, গত ১০ বছরে শেখ হাসিনা জঙ্গি দমনসহ উন্নয়ন কীভাবে করতে হয় তা দেখিয়ে দিয়েছেন। আগামী নির্বাচনে শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে। শেখ হাসিনার বিজয় মানে বাঙালির বিজয়, আর খালেদা জিয়ার বিজয় মানে হাওয়া ভবনের বিজয় আর জঙ্গিদের উন্নয়ন। দেশের কল্যাণের কথা চিন্তা করলে নৌকা মার্কাই এ দেশের উন্নয়নের প্রতীক। তিনি আরও বলেন আগামী নির্বাচনে ডিসেম্বর মাসেই অনুষ্ঠিত হবে। আর ডিসেম্বর মাস বিজয়ের মাস। এই বিজয়ের মাসে শেখ হাসিনা বিজয় লাভ করে নতুন করে বিজয় উৎসব করবে। মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি ৭ নভেম্বর সৈনিক হত্যা দিবস পালন না করে অন্য দিবস পালন করে প্রকৃত সত্যকে আড়াল করার চেষ্টা করছে।

আইএসটির অধ্যক্ষ মোহাম্মাদ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মোহাম্মদ নাসিমের সহধর্মিণী লায়লা আরজুমান বানু, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এম এ মোহী, সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দীকা, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আবদুর রউফ, কাজীপুর উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, গান্ধাইল ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম।

উল্লেখ্য, এ বছর থেকেই আইএসটির শিক্ষা কার্যক্রম চালু করা হবে। প্রথম পর্যায়ে ল্যাবরেটরি ও প্যাথোলজি বিভাগে ছাত্র ভর্তি করা হয়েছে।