শেখ হাসিনা বইয়ের মর্যাদা বোঝেন, খালেদা বোঝেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইয়ের মর্যাদা বোঝেন, তাই বিনা মূল্যে বই বিতরণ করেন। আর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নিজেই কী পড়েছেন, আল্লাহ ভালো জানেন। খালেদা জিয়ার ছেলেরাও তো পড়াশোনা করেন নাই। তাই উনি বইয়ের মর্যাদা বোঝেন না।’
গতকাল শুক্রবার দুপুর ১২টায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গোজাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ব্যক্তিদের মধ্যে ভিজিএফের চাল, জামাকাপড় এবং শিক্ষার্থীদের মধ্যে পোশাক বিতরণকালে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপজেলার আটটি ইউনিয়নে ১০ হাজার ২৯০ জনকে ২০ কেজি করে ভিজিএফের চাল; প্রতি ইউনিয়নে ৮০০ শাড়ি, ৮০০ শার্ট, ৮০০ গেঞ্জি, পায়জামা ও ৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৫২ জন শিক্ষার্থীর মধ্যে জামা, শাড়ি ও খেজুর বিতরণ করা হয়।