শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত খালেদা জিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল সোমবার দুপুরে বিএনপির একটি প্রতিনিধিদল আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে গিয়ে এই দাওয়াতপত্র দিয়ে আসে।

প্রতিনিধিদলে ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার, সৈয়দ এমরান সালেহ, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুস ও সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম।

সৈয়দ এমরান সালেহ প্রথম আলোকে বলেন, ১১ জুন রাজনৈতিক নেতাদের সম্মানে বিএনপির চেয়ারপারসন ইফতারের আয়োজন করেছেন। এতে খালেদা জিয়ার পক্ষ থেকে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ দলটির জ্যেষ্ঠ নেতাদের দাওয়াতপত্র পৌঁছে দেওয়া হয়েছে।