শেখ হাসিনাকে নববর্ষের শুভেচ্ছা খালেদা জিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে কার্ড পাঠিয়ে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল রোববার দুপুরে বিএনপির একটি প্রতিনিধিদল ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে শুভেচ্ছা কার্ড পৌঁছে দেয়।
বিএনপির প্রতিনিধিদলে থাকা দলটির সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, দলের চেয়ারপারসনের শুভেচ্ছা কার্ড তাঁরা আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে পৌঁছে দিয়েছেন। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান কার্ড গ্রহণ করেছেন।
বিএনপির প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ছিলেন দলের সমাজকল্যাণ-বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা ও সহদপ্তর সম্পাদক আসাদুল করিম।