শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শনিবার সিরাজগঞ্জের কাজীপুরের নিশ্চিন্তপুর উচ্চবিদ্যালয়ের মাঠে জনসভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ছবি: প্রথম আলো
শনিবার সিরাজগঞ্জের কাজীপুরের নিশ্চিন্তপুর উচ্চবিদ্যালয়ের মাঠে জনসভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ছবি: প্রথম আলো

নির্বাচন কমিশন ঘোষিত সময়েই নির্বাচন ও সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ শনিবার সিরাজগঞ্জের কাজীপুরের দুর্গম চর নিশ্চিন্তপুর উচ্চবিদ্যালয়ের মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগকে ভোটের মাধ্যমে পরাজিত করতে পারবে না বলেই বিএনপি দেশি-বিদেশি চক্রান্তের পথে পা দিয়েছে। তাদের এই চক্রান্ত সফল হবে না। বিএনপি নির্বাচন বন্ধের চক্রান্ত করছে, কোনো চক্রান্ত, ষড়যন্ত্র করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।
এর আগে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত তিনি কাজীপুরের দুর্গম চরাঞ্চলের (মনসুরনগর, নাটুয়ারপাড়া ও নিশ্চিন্তপুর) ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশুকল্যাণ কেন্দ্রর উদ্বোধন করেন।
উদ্বোধনের সময় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী মোস্তফা সারোয়ার, এইচইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী এফ এ মো. মুরশিদ, সিভিল সার্জন শেখ মনজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শামীম আলম এবং পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. শাহিন হাসান উপস্থিত ছিলেন।