শেরপুর জেলা বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে গতকাল শনিবার জেলা বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক মো. মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ্ প্রিন্স। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেছ আলী মামুন ও মো. শরীফুল আলম।
ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপন, ফাহিম চৌধুরী ও মামুনুর রশিদ পলাশ, নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান, ঝিনাইগাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম প্রমুখ।