শেরপুরে আচরণবিধি লঙ্ঘনের জন্য একজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নকলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নিবন্ধনবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে সোহাগ (২৬) নামের এক ব্যক্তিকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেলে নকলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মো. সামছউদ্দিন মুন্না এ আদেশ দেন। 

সোহাগ নকলা পৌর শহরের কুর্শাবাদাগৈড় এলাকার মো. আব্দুল খালেকের ছেলে। তাঁকে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, নির্বাচনের ২৪ ঘণ্টা আগে নিবন্ধনবিহীন মোটরসাইকেল চালানো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে। সোমবার বিকেলে সোহাগ নিবন্ধনবিহীন মোটরসাইকেল নিয়ে নকলা শহরে ঘোরাফেরা করছিলেন। বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের নজরে আসে। পরে নির্বাহী হাকিম সামছউদ্দিন মুন্না তাঁকে অভিযুক্ত করে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন।
নির্বাহী হাকিম সামছউদ্দিন মুন্না দণ্ড প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন।