শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি প্রয়াত গওহার উদ্দিন মণ্ডলের স্মরণে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট উপলক্ষে গত শুক্রবার বিকেলে শহরে শোভাযাত্রা বের হয়। এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পাংশা পৌরসভা চত্বরে এক আলোচনা সভায় মিলিত হয়। এতে পৌরসভার মেয়র ও গওহার উদ্দিন মণ্ডল স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আবদুল আল মাসুদ বিশ্বাস প্রধান অতিথি ছিলেন। উপস্থিত ছিলেন টুর্নামেন্টের সদস্যসচিব পাংশা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক দীপক কুণ্ডু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরজু, পৌরসভার কাউন্সিলর গোবিন্দ কুণ্ডু প্রমুখ।