প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টির ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার কক্সবাজারের চকরিয়া উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়েছে। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌর শহর ঘুরে কমিউনিটি সেন্টার মাঠে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ মোহাম্মদ ইলিয়াছ। বিকেলে কমিউনিটি সেন্টার মাঠে জনসভা অনুষ্ঠিত হয়। এতে সাংসদ মোহাম্মদ ইলিয়াছ ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ারুল এহেছান চৌধুরী, সাধারণ সম্পাদক ওমর আলী, পেকুয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক দিদারুল করিম, চকরিয়া পৌর জাতীয় পার্টির সভাপতি জসিম উদ্দিন।