শ্রমিক দলের পাল্টা কমিটি
বর্তমান কমিটিকে অবৈধ দাবি করে পাল্টা একটি কমিটি ঘোষণা করেছে বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দলের একটি অংশ।
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মোহাম্মদ নাজিম উদ্দিনকে সভাপতি ও আবুল খায়ের খাজাকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করে নতুন কমিটি করার কথা জানানো হয়।
আবুল খায়ের খাজা এ ঘোষণা দেন। তিনি অভিযোগ করেন, সংগঠনের সাবেক সভাপতি নজরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক জাফরুল হাসান ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান নিজেদের এজেন্ডা বাস্তবায়নে আনোয়ার-নাসিমের নেতৃত্বে কমিটি দিয়েছিলেন।
গত এপ্রিলে আনোয়ার হোসেনকে সভাপতি এবং নুরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে শ্রমিক দলের কমিটি গঠন করা হয়েছিল।
পাল্টা কমিটির বিষয়ে শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, নতুন যে কমিটি গঠনের কথা বলা হচ্ছে, তা অবৈধ। এ ধরনের কমিটি গঠনের এখতিয়ার কারও নেই।