শ্রমিক দলের পাল্টা কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান কমিটিকে অবৈধ দাবি করে পাল্টা একটি কমিটি ঘোষণা করেছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তা-বাদী শ্রমিক দলের একটি অংশ।
গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে মোহাম্মদ নাজিম উদ্দিনকে সভাপতি ও আবুল খায়ের খাজাকে সাধারণ সম্পাদক ঘোষণা করে নতুন কমিটি করার কথা জানানো হয়। আবুল খায়ের খাজা ৩৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেন। তবে এ সময় নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন না।
গত ১৯ ও ২০ এপ্রিল শ্রমিক দলের সম্মেলন হয়। এরপর মূল কমিটি গঠনের জন্য একটি দায়িত্বপ্রাপ্ত কমিটি গঠন করা হয়। এই কমিটি ৫ মে আনোয়ার হোসেনকে সভাপতি ও নুরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে শ্রমিক দলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করে।
গতকাল পাল্টা কমিটি ঘোষণা করে আবুল খায়ের খাজা অভিযোগ করেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সম্মেলনের মাধ্যমে যোগ্য নেতাদের নিয়ে কমিটি গঠনের নিদের্শনা দিয়েছিলেন। কিন্তু শ্রমিক দলের সাবেক সভাপতি আবদুল্লাহ আল নোমান, নজরুল ইসলাম খান ও সাবেক সাধারণ সম্পাদক জাফরুল হাসান একটি ‘পকেট কমিটি’ ঘোষণা করেন।