প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের দ্বিবার্ষিক সম্মেলন গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এতে নুরুল ইসলামকে সভাপতি ও মোরশেদুল আলম তালুকদারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহম্মেদ বলেন, উপজেলা শ্রমিক দলের ৭১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে ওই সম্মেলন হয়। জেলা শ্রমিক দলের আহ্বায়ক আব্দুস সোবহান এর উদ্বোধন করেন। উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহম্মেদ সম্মেলনে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদুল কবির তালুকদার। সম্মেলন শেষে রাতে দুই বছর মেয়াদি কমিটি ঘোষণা করা হয়।
উপজেলা শ্রমিক দলের নতুন সভাপতি নুরুল ইসলাম বলেন, ১৩ বছর পর কমিটি করায় নেতা-কর্মীরা খুশি।