প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার সান্তাহার রেলওয়ে শ্রমিক লীগের দ্বিবার্ষিক সম্মেলন গতকাল সোমবার স্টেশনের কাছে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৬ আসনের সাংসদ ঈস্রাফিল আলম। এতে সান্তাহার রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান, রেলওয়ে শ্রমিক লীগের কার্যকরী সভাপতি রুহুল আমিন।