শ্রীপুরে ৪৫ ব্যালট বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে একটি ভোটকেন্দ্রে ব্যালটের মুড়িতে সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষরবিহীন ৪৫টি ব্যালট (ভোট) বাতিল করেছে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

আব্দুল্লাহ আল মামুন বলেন, বিএনপির মেয়র প্রার্থী মো. শহিদুল্লাহ শহিদ অভিযোগ করেন যে মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়-২ (মুক্তিযোদ্ধা একাডেমিক ভবন নিচতলা কেওয়া পশ্চিম খণ্ড) ভোটকেন্দ্রে জাল ভোট হচ্ছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই কেন্দ্রে ব্যালট পেপারের মুড়ি পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, ৪৫টি ব্যালট পেপারের মুড়ির অংশে পোলিং অফিসারের স্বাক্ষর নেই। ভোটারদেরও সই বা টিপসই ছিল না। ফলে ব্যালট বাক্সের ভেতর ফেলানো হলেও ওই ৪৫টি ব্যালট বাতিল বলে গণ্য হবে। ভোটগুলো গণনার আওতায় আনা হবে না।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. খালেকুজ্জামান বলেন, পোলিং কর্মকর্তার ভুলের কারণে এমনটা হয়েছে। ভোটগুলো ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বাতিল করা হয়েছে।