ষড়যন্ত্রকারীদের জন্য নেত্রীর কাছে লজ্জিত: সীমা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের পরাজিত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা বলেছেন, ‘এই পরাজয় আমি মেনে নিয়েছি। দলের সভাপতি আমাকে নৌকা প্রতীক তুলে দেন। কিন্তু দলের ষড়যন্ত্রকারীদের জন্য আমি শেখ হাসিনার কাছে লজ্জিত। আগামী দিনেও দলের জন্য কাজ করে যাব।’
গতকাল রাতে প্রথম আলোর সঙ্গে আলাপকালে আঞ্জুম সুলতানা সীমা এ কথা বলেন।
তিনি বলেন, ‘নগরের উন্নয়নের জন্য মেয়র আমার কাছে কোনো সহযোগিতা চাইলে আমি তাঁকে সাহায্য করব।’
গত বৃহস্পতিবার কুমিল্লা সিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিএনপির মনিরুল হক সাক্কু ১১ হাজার ৮৫ ভোটের ব্যবধানে জয়ী হন। ২০১১ সালে কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর টানা দুই মেয়াদে মনিরুল হক মেয়র নির্বাচিত হলেন।